বিনোদন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা, হতাশা প্রকাশ সোহানা সাবার

রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজের ব্যস্ততা কমে যাওয়ায় অনেকটাই আড়ালে চলে গেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ে নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এবার রহস্যময় এক ভিডিওবার্তায় নিজের হতাশা ও আক্ষেপের কথা তুলে ধরেছেন তিনি।

ভিডিওটি প্রকাশ করে সোহানা সাবা ক্যাপশনে লিখেছেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’। তাঁর এই মন্তব্যের মাধ্যমে নিজের বর্তমান পরিস্থিতির কথাই তুলে ধরেছেন বলে ধারণা করছেন অনেকে।

জানা গেছে, আজ সোমবার (১৯ অক্টোবর) সোহানা সাবার একমাত্র ছেলের জন্মদিন। তবে ছেলের এই বিশেষ দিনে তার সঙ্গে সময় কাটানোর পরিবর্তে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যেতে হয়েছে অভিনেত্রীকে।

সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে যান সোহানা সাবা। সেখান থেকেই ভিডিওবার্তায় নিজের আক্ষেপের কথা জানান তিনি। সাবা বলেন, আজ তাঁর একমাত্র ছেলের জন্মদিন। অথচ এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাঁকে।

এদিকে, ভিডিওটির ক্যাপশনে সমালোচকদের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁদের উদ্দেশে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’-এর মতো শব্দ ব্যবহার করেন তিনি। পাশাপাশি সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন।

ছেলের জন্মদিনে আদালতে হাজিরা দিতে যাওয়া এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে সোহানা সাবার এই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০