সম্প্রতি টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র এক আলাপচারিতায় নিজের বেড়ে ওঠা, বাবার প্রভাব ও ব্যক্তিত্ব গঠনের নানা দিক নিয়ে কথা বলেন শ্রুতি হাসান। সেখানে বাবা কমল হাসানের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে তাঁর জীবনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
শ্রুতি বলেন, ‘ছোটবেলা থেকেই আমার চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু তাই নয়, তখন থেকেই বাবা সত্যিকার অর্থেই আমার সহযোদ্ধা।’
কমল হাসানের মতো প্রখ্যাত ব্যক্তিত্বের সন্তান হওয়ায় শ্রুতি বিশেষ কোনো সুবিধা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবেও নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।
শ্রুতির ভাষ্য, ‘বাবা আমার কোনো কিছুতেই কখনো বিশেষ খুশি হন না। একেবারে আদর্শ বাবা।’
বাবার কাছ থেকে পাওয়া এই শিক্ষা শ্রুতির চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রচলিত ধারণাকে প্রশ্ন করা, নিজের মতো করে ভাবতে শেখা এবং সমতা ও স্বাধীনতার মূল্য বোঝার ক্ষেত্রে কমল হাসানের প্রভাবের কথাই তুলে ধরেছেন তিনি।
মন্তব্য করুন