নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন নির্বাচিতরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শপথের মধ্য দিয়ে নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর ৮ নম্বর ফ্লোরে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি মিশা সওদাগর। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অভিনেতা শিবা শানু। তিনি ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান পান ১৭৩ ভোট।

নির্বাচনে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতভর চলে ভোট গণনা। পরদিন শনিবার ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তিনি প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তিকে পরাজিত করেন।

এ ছাড়া নবনির্বাচিত কমিটিতে রয়েছেন—

  • সহসভাপতি: ইলিয়াস কোবরা ও ডি এ তায়েব
  • সহসাধারণ সম্পাদক: সুব্রত
  • সাংগঠনিক সম্পাদক: সনি রহমান
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: পারভেজ চৌধুরী আবির
  • দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর
  • সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মারুফ আকিব
  • কোষাধ্যক্ষ: কামরুজ্জামান কমল

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

শপথগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব আগামী দুই বছর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১০

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১১

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১২

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৩

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৫

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৭

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৯

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

২০