ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শ্রমমন্ত্রী জানান, শ্রমিক সংগঠনগুলোর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে প্রায় চার ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতেই রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববারও রাজধানীর মিরপুর ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা পুনর্নির্ধারণের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন