ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু একটা করতে হবে।’ এ সময় তিনি ইরানের ওপর ‘ভয়াবহ আঘাত’ হানার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, ‘তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।’
সাক্ষাৎকারে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে জ্বালানির উচ্চমূল্যের বিষয়টি তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, জ্বালানির পেছনে বেশি অর্থ ব্যয় করতে হওয়াটা মানুষ ‘পছন্দ করেনি’।
এদিকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাতে পারে—এমন পূর্বাভাসের পরও নির্বাচনের ফলকে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে কোনো ‘আঘাত’ হিসেবে দেখছেন না ট্রাম্প।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয় পাওয়ার চেষ্টা করছিলেন এবং অবশেষে তারা তা অর্জন করেছেন। এ জন্য তাদের ‘ভালো কাজ’ করার প্রশংসাও করেন তিনি।
সাক্ষাৎকারে গত দুই বছরে নিজের প্রশাসনের বিভিন্ন অর্জনের কথাও তুলে ধরেন ট্রাম্প। তাঁর ভাষায়, অর্থনীতির উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর প্রশাসনের অন্যতম প্রধান সাফল্য।
মন্তব্য করুন