আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

‘সরকারের পতন চাই, তবে গণতান্ত্রিকভাবে’: প্রকাশ রাজ

ভারতের বর্তমান সরকারের পরিবর্তন চান অভিনেতা ও অধিকারকর্মী প্রকাশ রাজ। তবে সেই পরিবর্তন হতে হবে নির্বাচন ও সংবিধানসম্মত উপায়ে—এমনটাই জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ ও নেপালের উদাহরণ টেনে প্রকাশ রাজ বলেন, ‘আমরা নেপাল নই, আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর, গান্ধী ও ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে, ভোট দেওয়ার অধিকার আছে।’

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বক্তব্যে প্রকাশ রাজ বলেন, ভারতে গণতান্ত্রিক পদ্ধতিতেই বর্তমান সরকারের পরিবর্তন আনা হবে। উত্তর প্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি।

দিল্লিতে প্রস্তাবিত ‘তিরঙ্গা মার্চের’ আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করার পর এ বক্তব্য দেন প্রকাশ রাজ।

ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে সংগঠনটি।

প্রকাশ রাজ অভিযোগ করেন, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা না করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না, বরং শক্তি প্রয়োগ করছেন। এ কারণেই আপনারা আমাদের এই অবস্থানে ঠেলে দিয়েছেন।’

শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবিকে বিশৃঙ্খলা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর বক্তব্য, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোট দেওয়ার অধিকার নাগরিকদের সাংবিধানিক অধিকার।

প্রকাশ রাজ বলেন, ‘আমরা সশস্ত্র নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের শক্তি হলো প্রতিবাদ করার অধিকার।’

শুক্রবারের তিরঙ্গা মার্চের আগে বিক্ষোভকারীদের আটকের ঘটনাও প্রশ্নবিদ্ধ করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হার ঘার তিরঙ্গা’ কর্মসূচির কথা উল্লেখ করে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, জাতীয় পতাকা হাতে রাস্তায় নামতে চাওয়া তরুণদের বাধা দেওয়া হচ্ছে কেন।

তিনি বলেন, ‘আমি মোদিজিকে জিজ্ঞাসা করছি, আপনাদের সেই “হার ঘার তিরঙ্গা” স্লোগানের কী হলো? এই দেশের তরুণেরা জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নামতে চান।’

বিক্ষোভকারীদের, এমনকি নারীদের ওপরও পুলিশি সহিংসতার অভিযোগ করেন প্রকাশ রাজ। এ বিষয়ে সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী দলগুলোকে সরব হওয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশ রাজ আরও বলেন, নাগরিকেরা শান্তিপূর্ণভাবে রাজপথে প্রতিবাদ চালিয়ে যাবেন। এ আন্দোলনে কৃষক, সংযুক্ত কিষান মোর্চা ও বিভিন্ন নাগরিক সমাজের সংগঠনের সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।

তাঁর দাবি, আন্দোলনের পরবর্তী পর্যায়ে রাজপথে আরও বেশি মানুষের সমাগম ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০