শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, কর্মী ও আন্দোলনকারী পুলিশের হাতে আটক হয়েছেন। তাদের মুক্তির দাবিতেই এ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ওয়াংচুক।
ভিডিও বার্তায় ওয়াংচুক বলেন, আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে তিনি আশা করছেন। তবে রোববারের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি বিবেচনা করতে বাধ্য হবেন তিনি।
তিনি আরও বলেন, আগের দিন শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’র মতো পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানালেও দিল্লিতে সরাসরি অংশ নিতে পারেননি ওয়াংচুক। আন্দোলনে অনেক নেতা উপস্থিত থাকায় তিনি আশাবাদী ছিলেন। তবে পরে তাদের আটক করার খবর জানতে পারেন বলে ভিডিও বার্তায় জানান তিনি।
ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করা হয়। আটক নেতাদের মুক্তি এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে এখন পরিস্থিতির দিকে নজর রয়েছে।
মন্তব্য করুন