তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, বৈঠকে তুরস্কের কয়েকজন শীর্ষ মন্ত্রীসহ পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারা অংশ নেবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু অংশ নেবেন।
এদিকে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনর্দখলের লক্ষ্যেই অভিযান চালানোর কথা জানানো হয়েছে।
বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন