স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

বিগ ব্যাশে রিশাদের ওপর আস্থা রাখল হোবার্ট, সঙ্গী জাম্পা

বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরের জন্য দলে ধরে রেখেছে হোবার্ট হারিকেনস। ষোড়শ আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আবারও মাঠে নামবেন এই টাইগার ক্রিকেটার। এবার দলের স্পিন আক্রমণে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

বিগ ব্যাশে অভিষেক আসরেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন রিশাদ। গত মৌসুমে ১২ ম্যাচে ২০.৮৬ গড়ে ১৫ উইকেট শিকার করেন তিনি। তাঁর ইকোনমি রেট ছিল ওভারপ্রতি ৭.৮২ রান। সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ মৌসুম শেষে হোবার্ট হারিকেনসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের এই লেগ স্পিনার।

রিশাদকে আবারও দলে পেয়ে সন্তুষ্ট হোবার্ট হারিকেনসের উচ্চ কর্মদক্ষতা বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস। তিনি জানান, হোবার্টে ফেরার ব্যাপারে রিশাদের আগ্রহ চুক্তি চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিমস বলেন, গত মৌসুমে হোবার্টে রিশাদের সময়টা ভালো কেটেছিল। তিনি আবারও দলে ফিরতে চান বলে স্পষ্টভাবে জানিয়েছিলেন, যা ফ্র্যাঞ্চাইজিটির কাছে গুরুত্বপূর্ণ ছিল।

অ্যাডাম জাম্পাকে দলে নেওয়ার পর দল গঠনের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এলেও রিশাদের মতো মানসম্পন্ন খেলোয়াড়কে ফেরানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তাঁরা। বিমসের মতে, অভিষেক মৌসুমেই সব ম্যাচে খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া রিশাদের সামর্থ্য ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার প্রমাণ।

দলের স্পিন আক্রমণ নিয়ে বিমস বলেন, রিশাদ ও জাম্পার বোলিংয়ের ধরন এবং শক্তির জায়গা আলাদা। ফলে মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ বিবেচনায় রেখে দলটি বিভিন্ন কৌশল কাজে লাগাতে পারবে। অভিজ্ঞ জাম্পার সঙ্গে রিশাদের উপস্থিতি হোবার্টের বোলিং আক্রমণকে আরও বৈচিত্র্যময় করবে বলেও আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

হোবার্টের সঙ্গে রিশাদের সম্পর্ক অবশ্য আগের। চতুর্দশ আসরের খেলোয়াড় বাছাইয়ে তাঁকে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার ব্যস্ততায় সেবার মাঠে নামা হয়নি তাঁর। গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকের পর নিজের কার্যকারিতা প্রমাণ করেন এই বাংলাদেশি স্পিনার।

বিগ ব্যাশের ষোড়শ আসরে হোবার্ট হারিকেনসের স্কোয়াডে রিশাদ ও জাম্পার সঙ্গে রয়েছেন মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল্ড ও বিউ ওয়েবস্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০