স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

মেসিকে নেইমার: পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায়

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সাবেক বার্সেলোনা ও পিএসজি সতীর্থকে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ফুটবল ক্যারিয়ারের অবদানের কথা তুলে ধরেছেন তিনি।

নেইমার লিখেছেন, ‘যারা ফুটবল ভালোবাসে, তারা সবাই এত বছর তোমাকে পাশে পেয়ে আনন্দ পেয়েছে। আজ তোমার দল ও দেশের জার্সিতে তোমার শেষ ম্যাচ। আমি আশা করি, তুমি প্রতিটি মুহূর্ত উপভোগ করবে এবং আজ যে ভালোবাসা ও শুভেচ্ছা তুমি পাবে, সেগুলো তোমাকে আনন্দ দেবে।’

মেসির অবদান শুধু আর্জেন্টিনার মধ্যেই সীমাবদ্ধ নয় উল্লেখ করে নেইমার বলেন, ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য পুরো বিশ্ব তোমাকে ধন্যবাদ জানায়।’

তিনি আরও বলেন, ‘ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমার বিপক্ষে খেলতে পারা আমার জন্য সম্মানের ছিল, আর তোমার সঙ্গে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের।’

ক্লাব ফুটবলে মেসি ও নেইমার দীর্ঘ সময় সতীর্থ ছিলেন। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলার পর ২০২১ সালে পিএসজিতে আবারও জুটি বাঁধেন তারা। নেইমার ২০২৩ সালে ক্লাব ছাড়ার আগ পর্যন্ত দুজন একসঙ্গে খেলেছেন।

মাঠের অসংখ্য স্মরণীয় মুহূর্তের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও গড়ে ওঠে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব।

বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের একটি অধ্যায় শেষ হয়েছে। ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।

দেশের হয়ে মেসি ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। এসব সাফল্যের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের জায়গা আরও সুদৃঢ় করেছেন এই কিংবদন্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০