২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা নির্ধারণ করবে না, একই সঙ্গে ঠিক করবে আসরের সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ গোল্ডেন বুট কার হাতে উঠবে। এই দৌড়ে বর্তমানে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সামনেও এখনো সুযোগ রয়েছে—যদিও তার জন্য ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখাতে হবে।
বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোল সংখ্যা ৮, আর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে ১০ গোল নিয়ে শীর্ষে উঠে গেছেন এমবাপ্পে।
ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে গোল্ডেন বুট জয়ের কঠিন সমীকরণ দাঁড়িয়ে গেছে। শুধু দুই গোল করলেই হবে না, কারণ গোল সংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে।
বর্তমানে মেসি ও এমবাপ্পে দুজনেরই অ্যাসিস্ট সংখ্যা চারটি। যদি মেসি ফাইনালে দুটি গোল করেন কিন্তু কোনো অ্যাসিস্ট না করেন, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা থাকবে। সেক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে বিবেচনায় আসবে খেলোয়াড়ের মাঠে কাটানো মোট সময় (মিনিট)। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে থাকায় মেসির জন্য কাজটি আরও কঠিন।
ফিফার নিয়ম অনুযায়ী, গোল্ডেন বুট জিততে মেসির সামনে কার্যত দুটি সম্ভাবনা রয়েছে—
এই দুই সমীকরণের যেকোনো একটি পূরণ করতে পারলেই এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা তৈরি হবে।
এখন তাই বিশ্বকাপ ফাইনালে শুধু শিরোপার লড়াই নয়, ফুটবলপ্রেমীদের চোখ থাকবে মেসি-এম্বাপ্পের গোল্ডেন বুট প্রতিদ্বন্দ্বিতার দিকেও।
মন্তব্য করুন