স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

বায়ুদূষণের সতর্কতা থাকলেও বিশ্বকাপ ফাইনাল নির্ধারিত সময়েই, জানাল ফিফা

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হলেও ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল নিয়ে আপাতত কোনো উদ্বেগ দেখছে না ফিফা। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বায়ুর মানের উন্নতির ইঙ্গিত পাওয়ায় ম্যাচ আয়োজন নিয়ে আশাবাদী আয়োজকরা।

কানাডার দাবানলের ধোঁয়ার কারণে নিউইয়র্ক ও নিউ জার্সিতে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। নিউইয়র্কের জরুরি ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, বর্তমানে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যদিও আগের দিনের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এর আগে খারাপ বায়ুর মানের কারণে শিকাগোতে মেজর লিগ সকারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ও শিকাগো ফায়ারের ম্যাচ স্থগিত করা হয়েছিল। তবে বিশ্বকাপ ফাইনালের ক্ষেত্রে এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকেও দাবানল পরিস্থিতি এবং বায়ুর মান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ফিফার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

ফাইনালের আগে ঝুঁকিপূর্ণ বায়ুর মধ্যেই অনুশীলন করেছে স্পেন দল। যদিও এ নিয়ে কয়েকজন বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন এবং অনুশীলন ইনডোরে হওয়া উচিত ছিল বলে মত দিয়েছেন। তবে এ বিষয়ে ফিফা কিংবা স্পেনের ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

এদিকে শনিবার সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পর বায়ুর মান কী অবস্থায় থাকবে, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও রোববারের ফাইনাল ঘিরে এখনো কোনো পরিবর্তনের আভাস নেই।

ফাইনালে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন।

এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ফ্রান্স। গোল্ডেন বুটের লড়াইও জমে উঠেছে। আর্জেন্টিনার লিওনেল মেসি ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এখন পর্যন্ত সমান আটটি করে গোল করে শীর্ষে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

২

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৪

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৫

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৬

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৭

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৮

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৯

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১০

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১১

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১২

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৩

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৪

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৫

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৬

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৭

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৮

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

২০