স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

বিশ্বকাপ ফাইনাল: বাজির বাজারে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে স্পেন

বিশ্বকাপ শুরুর আগে যেমন শিরোপার অন্যতম প্রধান দাবিদার ছিল স্পেন, ফাইনালের আগেও সেই অবস্থান ধরে রেখেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী রোববার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে বাজি বিশ্লেষকদের পূর্বাভাসে এগিয়ে রয়েছে স্পেন।

বাজি নির্ধারণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সম্ভাবনার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ড্র, আর তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

বিশ্বকাপ শুরুর সময়ও শিরোপার অন্যতম প্রধান দাবিদার ছিল স্পেন। পরে গ্রুপ পর্ব শেষে ফ্রান্স এগিয়ে গেলেও সেমিফাইনালে ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে আবারও নিজেদের ফেবারিট হিসেবে প্রতিষ্ঠিত করে স্পেন।

ফ্রান্সের বিপক্ষে জয়ের মাধ্যমে টানা ৩৭তম ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ে জাতীয় দলের ইতিহাসে ইতালির টানা জয়ের রেকর্ডও স্পর্শ করেছে স্প্যানিশরা।

২০১০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ছয় দেখায় চারটিতে জয় পেয়েছে তারা। যদিও দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০১৮ সালে।

অন্যদিকে, বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিরোপার দৌড়ে খুব বেশি এগিয়ে না থাকলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থক ও বাজির বাজার—উভয় ক্ষেত্রেই ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

বিশ্বকাপকে ঘিরে বাজির পরিমাণও রেকর্ড ছুঁয়েছে। বিভিন্ন পূর্বাভাসভিত্তিক বাজারের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টকে কেন্দ্র করে মোট লেনদেন ১ হাজার ২০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্যে শুধু সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন দল নিয়ে বাজির পরিমাণ ১২০ কোটি মার্কিন ডলারেরও বেশি।

একটি বাজি প্রতিষ্ঠান জানিয়েছে, সেমিফাইনালের আগে তাদের সবচেয়ে বড় আর্থিক ঝুঁকি ছিল ফ্রান্সকে ঘিরে। একই সঙ্গে পুরো বিশ্বকাপে সবচেয়ে জনপ্রিয় যৌথ বাজির একটি ছিল—ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি গোল করবেন।

যদিও সেমিফাইনালে মেসি গোল করতে পারেননি, তবে আর্জেন্টিনার দুই গোলেই সহায়তা করে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এখন বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিততে আর্জেন্টিনার সামনে শেষ বাধা স্পেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

২

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৪

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৫

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৬

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৭

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৮

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৯

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১০

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১১

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১২

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৩

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৪

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৫

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৬

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৭

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৮

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

২০