শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
মন্তব্য করুন