নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬, ১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

গণভোটের রায় বাস্তবায়ন না হলে অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে আরেকটি অনিবার্য বিপ্লবের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বিএনপিকে আগামী ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় জনগণের দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, তারা কোনো দলীয় বা ব্যক্তিগত দাবি নিয়ে মাঠে নামেননি; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ভোগান্তির অবসানের জন্য আন্দোলন করছেন। সাত দফা দাবির মূল বিষয় হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন। এই রায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি ছয় দফার উদ্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে জামায়াতের আমির বলেন, দলটি জাতিকে হতাশ করেছে এবং জনগণের আকাঙ্ক্ষা ও গণরায়কে উপহাস করেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। অন্যথায় দলটিকে এর জন্য উচ্চমূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, চার দিনের সফরে কী উদ্দেশ্যে যাওয়া হয়েছিল এবং কী অর্জন হয়েছে, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি হচ্ছে কি না, সে বিষয়েও জনগণ জানতে চায়।

তিনি আরও বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না। জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। সরকারকে অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে সুস্থ ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

আগামী ৯ নভেম্বর সংসদ অধিবেশন শুরুর আগেই গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এ ঘোষণা এলে বিরোধী দলের আপাতত নতুন কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না। গণভোটে ৭০ শতাংশ মানুষের ভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের রায়কে অপমানিত হতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ সময় যুবসমাজকে বৃহত্তর ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষা পদদলিত করা হচ্ছে। রাজপথের লড়াইয়ের মাধ্যমে অর্জিত মুক্তিকে দীর্ঘস্থায়ী করতে আবারও সংগ্রাম করতে হবে।

প্রসঙ্গত, লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো নেতাকে দেখা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০