সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে না পারলে জাতীয় প্রত্যাশা পূরণ সম্ভব হবে না। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আইনি ও সাংবিধানিক—উভয় প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনেরও প্রয়োজন রয়েছে।
বিরোধী দলের ভূমিকা নিয়ে তিনি বলেন, তারা চাইলে বিষয়টিকে সংবিধান সংস্কারের অংশ হিসেবেও বিবেচনা করতে পারত। কিন্তু বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতা না করার কথা বলেছেন। তবে সরকার চায়, বিরোধী দল দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।
জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতিফলক উন্মোচন জাতীয় জীবনে অনুপ্রেরণা জোগাবে। এই গণঅভ্যুত্থান এক দিনে সংঘটিত হয়নি; ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এর পথ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় জীবনে জুলাইয়ের স্মৃতি ও চেতনা জাগ্রত রাখতে হবে। ভবিষ্যতে নাটক, সংস্কৃতি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডেও জুলাইয়ের প্রতিফলন থাকা প্রয়োজন।
সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কাজের মাধ্যমেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নের প্রমাণ দেবে।
মন্তব্য করুন