নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে ওসিদের জবাবদিহি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে। যে কোনো মূল্যে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে ওসিদের কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজধানীর ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।

সভায় গুলশানে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পুলিশ জানায়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় সময় কম ছিল। তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও যাতে দলটির নেতাকর্মীরা সংগঠিত হয়ে মিছিল বা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ছিনতাই ও কিশোর গ্যাং দমন, রাজধানীর প্রবেশপথে নিরাপত্তা জোরদার, সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি এবং আবাসিক হোটেলে অবস্থানকারীদের তথ্য নিয়মিত সংগ্রহের নির্দেশও দেওয়া হয়।

এ ছাড়া থানায় ওসিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে এবং দায়িত্ব পালনে গড়িমসি ও শৃঙ্খলাভঙ্গ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে থানার বাইরে গেলে জিডিতে তা উল্লেখ করে জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

অপরাধ নিয়ন্ত্রণে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশও দিয়েছে ডিএমপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০