নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

ভারত হাসিনাকে ফেরত দিলে বাংলাদেশের আইনে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হলে বাংলাদেশের আইনে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত। তার দলের আরও অনেক নেতাকর্মীও ভারতে অবস্থান করছেন, যাদের কেউ কেউ সাজাপ্রাপ্ত। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, ভারত সরকার বিষয়টিকে আইনগত বিষয় হিসেবে দেখছে এবং তাদের বিচার বিভাগ বিষয়টি পর্যালোচনা করছে। তবে শেখ হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি কোথায় বসে কী বলছেন, সেটি বাংলাদেশের সরকারের কাছে মূল বিষয় নয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ করছে। প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হলে বাংলাদেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং কারাগারে যেতে হবে। বিষয়টি এরই মধ্যে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করেছেন।

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি

মক্কা চুক্তি প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ওই জোটে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে আন্তর্জাতিক কোনো জোটে যুক্ত হওয়ার আগে বাংলাদেশের নিজস্ব নীতি ও জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’। তাই কোনো জোটে যোগ দেওয়ার আগে সেটি বাংলাদেশের মানুষের স্বার্থে কতটা কার্যকর এবং এর মাধ্যমে দেশের কী উপকার হবে, তা বিবেচনা করা হবে।

মানবপাচার ঠেকাতে দালালদের চিহ্নিত করার আহ্বান

মানবপাচার প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৪টি জেলায় এ বিষয়ে কাজ করা হচ্ছে, যার মধ্যে মাদারীপুরও রয়েছে।

তিনি বলেন, মাদারীপুরে মানবপাচারের সঙ্গে আন্তর্জাতিক দালালচক্রের সম্পৃক্ততা রয়েছে। এসব চক্রের সদস্যরা দেশে ও বিদেশে অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দালালদের চিহ্নিত করে তাদের নাম-পরিচয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, কোনো বাংলাদেশি বিদেশে বসে মানবপাচারের সঙ্গে জড়িত থাকলে তার সম্পর্কেও তথ্য দিতে হবে। এসব তথ্যের ভিত্তিতে সরকার আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

তিনি আরও জানান, মানবপাচার প্রতিরোধে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার প্রবণতা ঠেকাতে ইতালি ও লিবিয়া সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জানদার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান।

মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১০

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১১

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১২

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

১৪

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

১৫

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কমতে পারে তাপমাত্রা

১৬

রাউজান-রাঙ্গুনিয়ায় সন্ত্রাসের দাপট, আড়াই বছরে ৪০ হত্যাকাণ্ড

১৭

‘সুপার সিঙ্গেল’ কনা, ভালোবাসার মানুষ খুঁজছেন গায়িকা

১৮

ইতালির ঘটনার পর বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা অভিনেত্রীর

১৯

ঢাবিতে পরপর তিন ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

২০