ণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী নির্বাহী কমিটির বর্ধিত সভার শেষ দিন শেষে এ আহ্বান জানান দলের সভাপতি হাসনাত কাইয়ূম।
সভা শেষে হাসনাত কাইয়ূম বলেন, “গণমানুষের রায়ের সঙ্গে বেইমানি করে সরকার টিকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের যে গণআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব।”
সভায় বক্তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায় বাস্তবায়নে সরকার নানা ধরনের টালবাহানা করছে। জনগণের দেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর না হলে এর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।
নেতৃবৃন্দ বলেন, জনগণের জান, জবান ও সম্মানের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার যে আকাঙ্ক্ষা গণভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে, তা বাস্তবায়নে রাজপথের আন্দোলনের পাশাপাশি জাতীয় ঐক্য অপরিহার্য।
এ লক্ষ্যে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও অধিকারভিত্তিক সংগঠনকে অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলনে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা নিজ নিজ অঞ্চল ও বিভাগের সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবেদন উপস্থাপন করেন।
দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলসহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই দিনের আলোচনায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক কর্মকৌশল চূড়ান্ত করা হয়।
মন্তব্য করুন