হলফনামায় তথ্য গোপনের অভিযোগে নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।
রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। এ জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়েছে।
হলফনামায় তথ্য গোপনের অভিযোগের ভিত্তিতেই তার এমপি পদ বাতিলের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী।
মন্তব্য করুন