নিজস্ব প্রতিবেদক
৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭ জন

রোমে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকা–টরন্টো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন

রোমে বিমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকা–টরন্টো ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন

ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩০৬ ফ্লাইটটি মেরামতের পর ঢাকার উদ্দেশে রওনা হবে। এ কারণে বিজি৩০৫ (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে।

শুক্রবার রাতে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টার মধ্যে বিজি৩০৫ ফ্লাইটের যাত্রীদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। ফ্লাইটটি দুপুর ১টায় ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বিমান জানিয়েছে, রোমে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে থাকা বিজি৩০৬ ফ্লাইটের পরবর্তী সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে রোমের উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি৩০৬ ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছায়। সেখানে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি নিরসন এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিজি৩০৬ রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালিত হওয়ায় বিজি৩০৫-এর যাত্রাও বিলম্বিত হয়েছে।

এদিকে রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০