নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪২ জন

গ্রেপ্তার না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

শাপলা চত্বরের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার কথা জানিয়ে সাবেক মন্ত্রীর ঘোষণা

 

গ্রেপ্তার না হলে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শাপলা চত্বরের হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কথা জানিয়ে তিনি এ ঘোষণা দেন।

বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এদিন লতিফ সিদ্দিকীসহ মামলার অন্য আসামিরা আদালতে হাজিরা দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

আদালত থেকে বের হয়ে লতিফ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযুক্ত হওয়ায় তিনি আদালতে হাজিরা দিতে এসেছেন। তিনি জানান, ২০২৫ সালে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি বলেন, সকালে তাকে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

লতিফ সিদ্দিকী বলেন, “আমি সাধারণত আত্মগোপন করি না। আমি সবসময় আত্মপ্রকাশ করতে চাই। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আদালতে গিয়ে নিজেকে সমর্পণ করব।”

তিনি আরও বলেন, “গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আমাকে যেতে হবে। এর মধ্যে পুলিশ ধরে নিয়ে গেলে সেটি ভিন্ন বিষয়। এবার আমি প্রস্তুত আছি।”

এদিকে, যে মামলায় তিনি হাজিরা দিতে আদালতে যান, সেই মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও জাতীয় অর্জন মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে।

সংগঠনটির একটি গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে গত ২৮ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি স্লোগান দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে হট্টগোল শুরু করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করে।

পরে তারা কয়েকজন অতিথিকে অবরুদ্ধ করে রাখে। এ সময় আব্দুল লতিফ সিদ্দিকী ও অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে আটকে রাখার অভিযোগ করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৬ জনকে আটক করে।

ঘটনার পর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম। এ মামলায় লতিফ সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০