নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

জবিতে জকসুর উদ্যোগে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, চালু হলো নতুন ল্যাব

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, আধুনিক ও মানসম্মত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও নতুন প্যাথলজিক্যাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম। সঞ্চালনা করেন জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা তাদের শিক্ষাজীবনের সাফল্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। মেডিকেল সেন্টারে এতদিন কিছু প্রয়োজনীয় সুবিধার ঘাটতি থাকলেও জকসুর উদ্যোগে আধুনিকায়ন ও ল্যাব স্থাপনের ফলে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসেই প্রাথমিক চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় কিছু ল্যাব পরীক্ষা করার সুযোগ পাবেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক। শিক্ষার্থীদের কল্যাণে জকসুর যেকোনো গঠনমূলক উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যাম্পাসেই প্রয়োজনীয় চিকিৎসা ও রোগ নির্ণয়ের সুযোগ তৈরি করা ছিল জকসুর অন্যতম অঙ্গীকার। মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও নিজস্ব ল্যাব স্থাপনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশার বাস্তবায়ন হয়েছে।

তিনি আরও বলেন, সামান্য চিকিৎসা বা প্রয়োজনীয় পরীক্ষা করাতে যেন কোনো শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে গিয়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে না হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে জকসু ভবিষ্যতেও কাজ করে যাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, ইউনিভার্সিটি টিচার্স লিংকের সাংগঠনিক সম্পাদক ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. ছালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুকসহ জকসুর অন্যান্য প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা মেডিকেল সেন্টারের নবসজ্জিত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং নতুন স্থাপিত প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন করেন। নতুন এই সুবিধা চালুর ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসভিত্তিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০