নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

মাদকবিরোধী অভিযানে ইশরাকের অবস্থান প্রশংসনীয়, তবে আরও সতর্ক থাকা উচিত: রাশেদ খান

মাদকবিরোধী অভিযানে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পিস্তল বের করা নিয়ে সমালোচনার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। মাদকের বিরুদ্ধে ইশরাকের জোরালো অবস্থানের প্রশংসা করলেও ভবিষ্যতে তাঁকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি বলেন, ইশরাক হোসেন একজন তরুণ ও উদীয়মান নেতৃত্ব। রাজপথে সংগ্রাম করে সারা দেশের নেতাকর্মীদের মন জয় করার মধ্য দিয়ে তিনি প্রতিমন্ত্রীর আসনে বসেছেন। একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি বাংলাদেশকে মনেপ্রাণে ধারণ করেন। অন্যায়ের বিরুদ্ধে তাঁকে সব সময় প্রবল উদ্দীপনা নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

রাশেদ খান বলেন, মাদকবিরোধী অভিযানে ইশরাকের জোরালো অবস্থান প্রশংসনীয়। তবে মাদকসেবীদের আক্রমণের আশঙ্কায় আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করার বিষয়টি নিয়ে অনেকে সমালোচনা করছেন।

তিনি আশা প্রকাশ করেন, ইশরাক এসব সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

মাদকাসক্ত ব্যক্তিদের আচরণ ও নিরাপত্তাঝুঁকির প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা অনেক সময় জনপ্রতিনিধি, পুলিশ কিংবা প্রশাসনের কর্মকর্তাদেরও চিনতে পারেন না। মাদকের প্রভাবে তাঁরা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন।

বিএনপির এই নেতা মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে ইশরাক হোসেনের আরও সচেতন থাকা উচিত। পাশাপাশি নিজ এলাকায় জনগণকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।

ইশরাকের বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, সমালোচনার বিষয়ে ইশরাক স্পষ্ট করেছেন যে, তিনি পুলিশকে খবর দিয়ে মাদকসেবীদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাঁরা যাতে পালিয়ে যেতে না পারেন, সে জন্য তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন।

দেশে মাদকের বিস্তার এবং এ বিষয়ে পুলিশ-প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান বলেন, মাদকবিরোধী অভিযানে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধের বিকল্প খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০