নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১ জন

চট্টগ্রামে বন্যার্ত ২৫০ পরিবারের পাশে ‘বন্ধুত্বের বাংলাদেশ’

মানবতার ডাকে আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুত্বের বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, চট্টগ্রামের ৬টি পৃথক পয়েন্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা। বন্যার কারণে দুর্ভোগে পড়া মানুষের কাছে এসব সহায়তা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য শুভানুধ্যায়ী, দাতা সদস্য এবং মানবিক মানুষের সহযোগিতায়। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থায়ন বন্যার্তদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা দিনরাত পরিশ্রম করে দুর্গম এলাকায় গিয়ে সহায়তা পৌঁছে দেন। সংগঠনের নেতারা বলেন, মানবতার সেবায় নিবেদিত এসব স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রমই কার্যক্রমের সফলতার মূল শক্তি।

তারা আরও বলেন, মানুষের ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতা থাকলে ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত থাকবে ‘বন্ধুত্বের বাংলাদেশ’।

সংগঠনটির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

মানবতার এই যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির পক্ষ থেকে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

ন্যাটোর বিরুদ্ধে রাশিয়ার সম্ভাব্য পদক্ষেপ, গোয়েন্দাদের সতর্কতা

বয়স বাড়লেও কেন নতুন করে অ্যালার্জি হয়, জানুন কারণ ও করণীয়

আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুলসহ তিনজন গ্রেপ্তার

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

১০

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১১

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

১২

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

১৩

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

১৪

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

১৫

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

১৭

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১৮

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১৯

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

২০