বিনোদন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

রায়হান রাফীর তারকাবহুল হরর সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। পূজা উপলক্ষে আগামী মাসে সিনেমাটি মুক্তির কথা থাকলেও এখন সেই পরিকল্পনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, পূজায় নয়, বড় কোনো ঈদ উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেতে পারে সিনেমাটি।

পূজায় মুক্তির পরিকল্পনা সামনে রেখে ইতোমধ্যে সিনেমাটির পোস্টার প্রকাশ করা হয়েছে। এরপর প্রকাশ করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, চলতি মাসেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। তবে মাস শেষ হতে চললেও বোর্ডে জমা দেওয়ার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে পূজায় ‘আন্ধার’ মুক্তি পাবে কি না, তা নিয়ে পরিচালক, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীদের কেউই এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারছেন না। তবে সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, পূজার পরিবর্তে আগামী বছরের কোনো ঈদে মুক্তি পেতে পারে বড় বাজেটের এই সিনেমা। বড় উৎসবকে লক্ষ্য করেই সিনেমাটির মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

হরর ঘরানায় নতুন আয়োজন

‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মিত না হওয়ায় রায়হান রাফীর এই আয়োজন শুরু থেকেই আলোচনায় রয়েছে।

সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে তাদের আগ্রহ থেকেই সিনেমাটির গল্পের ভাবনা এসেছে।

মুক্তির তারিখ নিয়ে যা বললেন প্রযোজক

মুক্তির তারিখ নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের মধ্যে নির্মাতা রায়হান রাফীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রযোজকদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। পরে সিনেমাটির অন্যতম চিত্রনাট্যকার ও প্রযোজক শাকিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হয়।

মুক্তির তারিখ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির বিষয়ে এখনই অফিসিয়ালি কিছু বলছি না। আমরা অক্টোবরের কথা বলেছিলাম, এখন পর্যন্ত সেটাই অফিসিয়াল ঘোষণা। যদি তারিখ পরিবর্তন হয়, আমরা সময়মতো জানাব।’

সিনেমাটির কাজ প্রসঙ্গে শাকিব চৌধুরী আরও বলেন, ‘১৩ দিন মুম্বাইতে থেকে ২০ সেপ্টেম্বর ফিরেছি। আবার যেতে হবে। ভিএফএক্সের কাজ অনেক। পুরোদমে কাজ চলছে।’

‘আন্ধার’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, ফররুখ আহমেদ রেহান ও গাজী রাকায়েতসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০