নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর যোগদান ও পদায়নের রোডম্যাপ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোডম্যাপ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। এরপর ৪ অক্টোবর তাদের পদায়নের আদেশ জারি করা হবে।

গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে প্রশাসনিক আদেশ জারি করে মন্ত্রণালয়। বুধবার (২২ সেপ্টেম্বর) আদেশটির একটি কপি পাওয়া যায়।

মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে জারি করতে হবে। কোনো প্রার্থীর নিয়োগপত্র জারি করা সম্ভব না হলে এর কারণ উল্লেখ করে কোটা ও মতামতসহ তালিকা আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে।

যোগদানের আগে যেসব তথ্য যাচাই হবে

নিয়োগপত্র জারির আগে প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তাসহ মূল আবেদনপত্রে দেওয়া তথ্য যাচাই করতে বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা ও জাতীয়তা-সংক্রান্ত সনদপত্রও যথাযথভাবে যাচাই করে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ আদেশ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপ টেস্টের প্রতিবেদন পর্যালোচনা করতে হবে।

কোনো ভুলত্রুটি বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগপত্র ইস্যু স্থগিত রেখে ২৮ সেপ্টেম্বরের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে হবে। স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ না থাকলে কিংবা ডোপ টেস্টের প্রতিবেদন নেতিবাচক হলে নিয়োগপত্র ইস্যু স্থগিত রাখতে হবে।

পুলিশ ভেরিফিকেশন ও এনএসআইয়ের গোয়েন্দা প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য থাকলেও তার নিয়োগ আদেশ জারি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যোগদানের সময় যেসব কাগজপত্র লাগবে

নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় তিন কপি যোগদানের অনুমতির আবেদন, এক কপি স্ট্যাম্পে অঙ্গীকারনামা এবং নিয়োগপত্রের এক সেট ফটোকপি জমা দিতে হবে।

এ ছাড়া সঙ্গে রাখতে হবে—

  • সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র
  • অনলাইন আবেদনের কপি
  • প্রবেশপত্র
  • নাগরিক সনদের মূল কপি
  • সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্য সনদের মূল কপি
  • পোষ্য বা কোটা সনদের মূল কপি, প্রযোজ্য ক্ষেত্রে

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ৩০ নভেম্বর সাধারণ প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় আরও নির্দেশনা দিয়েছে, নিয়োগপত্রের নির্ধারিত নমুনা অনুযায়ী আদেশ জারির আগে প্রার্থীর নাম, মা, বাবা বা স্বামীর নাম, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা মূল আবেদনপত্রের সঙ্গে মিলিয়ে সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে।

যেভাবে চূড়ান্ত হয়েছে নিয়োগ

গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এরপর ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয় এবং জেলাভিত্তিক তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচিত প্রার্থীদের ১ অক্টোবর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর পদায়নের আদেশ জারি করা হবে। প্রশিক্ষণের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১০

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১১

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১২

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

১৩

ফিফার কার্যক্রমে স্বাধীন পর্যালোচনা ও সংস্কারের প্রস্তাব ইনফান্তিনোর

১৪

ট্রাম্প-তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হুমায়ূন কবির

১৫

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

সংস্কার পরিষদ নিয়ে সরকারের অবস্থান গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলন

১৭

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে পাশে বাংলাদেশ মানববন্ধু সংগঠন

১৮

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে ফ্লেমিংয়ের নতুন ছক

১৯

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

২০