নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানো হয়েছে। নতুন ভাড়া কার্যকর হলেও রাজধানীর বিভিন্ন রুটে এখনো অনেক বাসে নতুন ভাড়ার তালিকা টাঙানো হয়নি। এর সুযোগে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার রাজধানীর মিরপুর, ফার্মগেট, কাওরান বাজার ও শাহবাগ এলাকায় এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের অভিযোগ, নতুন ভাড়ার তালিকা না থাকায় নির্ধারিত ভাড়া কত—তা নিয়ে বাসকর্মীদের সঙ্গে প্রায়ই বাগ্বিতণ্ডা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি হাতাহাতির পর্যায়েও পৌঁছাচ্ছে।

মিরপুরের বিভিন্ন এলাকায় যাত্রীদের অভিযোগ, আগে ১০ টাকা ভাড়ার কয়েকটি পথে এখন ১৫ টাকা নেওয়া হচ্ছে। আবার মিরপুর থেকে গাজীপুরের কালিয়াকৈরসহ বিভিন্ন রুটে আগের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি চাওয়া হচ্ছে।

শাহবাগ থেকে গাবতলী রুটের এক যাত্রী জানান, আগে ২০ টাকা ভাড়া দিলেও এখন তার কাছ থেকে ৩০ টাকা নেওয়া হয়েছে। একইভাবে আজিমপুর থেকে মিরপুর রুটে ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা এবং মোহাম্মদপুর থেকে মতিঝিল রুটে ২০ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

কাওরান বাজার ও ফার্মগেট এলাকাতেও কয়েকটি বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো কোনো পরিবহণ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় তারা এখনো আগের ভাড়াই নিচ্ছে।

দূরপাল্লার বাসেও বাড়তি ভাড়া

সায়েদাবাদ আন্তঃজেলা বাসটার্মিনালে কয়েকটি দূরপাল্লার পরিবহণের কাউন্টারে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকা-কুয়াকাটা রুটে ২২০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, ঢাকা-নবীনগর রুটে ৩২০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা এবং ঢাকা-পিরোজপুর রুটে ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তবে কিছু পরিবহণে আগের ভাড়াই রাখা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম হানিফ পরিবহণের নন-এসি বাসে ৭০০ টাকা এবং ঢাকা-রংপুর বিআরএম পরিবহণে ৭৪৫ টাকা ভাড়া অপরিবর্তিত রয়েছে বলে কাউন্টারকর্মীরা জানিয়েছেন।

নতুন ভাড়ার হার

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ডিজেলচালিত বড় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। মিনিবাসের ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।

আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। মহানগরীর বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ৮ টাকা রাখা হয়েছে।

তদারকিতে অভিযান নেই

নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অভিযোগ প্রমাণিত হলে জরিমানার পাশাপাশি রুট পারমিট বাতিলের কথাও বলা হয়েছে।

তবে নতুন ভাড়া কার্যকরের পর রাজধানীতে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও বুধবার ভাড়া তদারকিতে কোনো অভিযান পরিচালনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০