নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচগুণ বাড়ানো হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমাও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সংশোধিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০-এর গেজেট প্রকাশ করা হয়েছে।

সংশোধিত বিধিমালা অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীর জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা এবং সাধারণ ও সংরক্ষিত সদস্য প্রার্থীর জামানত ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয়সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। সদস্য প্রার্থীর ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে ২ লাখ টাকা।

নির্দলীয় প্রতীকে হবে ইউপি নির্বাচন

দীর্ঘদিন পর এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হবে। সংশোধিত বিধিমালায় চেয়ারম্যান পদে ২০টি, সাধারণ সদস্য পদে ১২টি এবং সংরক্ষিত সদস্য পদে ১০টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

চেয়ারম্যান পদে সংরক্ষিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।

সংরক্ষিত সদস্য পদের প্রতীক হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার। সাধারণ সদস্য পদে রয়েছে উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

ইসির ক্ষমতা বাড়ল

সংশোধিত বিধিমালায় নির্বাচনী অনিয়মের ক্ষেত্রে ইসির ক্ষমতাও বাড়ানো হয়েছে। কোনো ভোটকেন্দ্রের ফলাফল বলপ্রয়োগ, ভীতি প্রদর্শন, কারসাজি বা অন্য কোনো অনিয়মের কারণে গুরুতরভাবে প্রভাবিত হলে কমিশন ওই কেন্দ্রের ফল স্থগিত করতে পারবে। প্রয়োজন হলে নির্বাচন বাতিল করে পুনরায় ভোটের ব্যবস্থাও করা যাবে।

এ ছাড়া বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী অপরাধ ও আচরণবিধি লঙ্ঘনের বিষয়গুলো তদারকিতে মনিটরিং কমিটি গঠন করতে পারবে কমিশন।

হলফনামায় সম্পদের তথ্য ও টিআইএন বাধ্যতামূলক

চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ১২ ডিজিটের টিআইএন সনদ ও আয়কর রিটার্নের কপি যুক্ত করার বিধান করা হয়েছে। পাশাপাশি প্রার্থী ও তাঁর ওপর নির্ভরশীলদের দেশে-বিদেশে থাকা সম্পদের তথ্য হলফনামায় উল্লেখ করতে হবে।

ভোটারের সহায়তার বিষয়টিও স্পষ্ট করা হয়েছে। দৃষ্টি বা শারীরিক প্রতিবন্ধী ভোটারকে ভোটদানে সহায়তার জন্য কমপক্ষে ২১ বছর বয়সী একজন ব্যক্তি থাকতে পারবেন। তবে তিনি কোনো প্রার্থী, প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হতে পারবেন না।

গণমাধ্যমকর্মীদের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও শাস্তির বিধান রাখা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

সমান ভোট হলে হবে পুনঃভোট

সংশোধিত বিধিমালায় সর্বোচ্চ সমান ভোট পাওয়া একাধিক প্রার্থীর ক্ষেত্রে লটারির বিধান বাদ দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পদে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। ধাপে ধাপে দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের অপেক্ষায় ‘আন্ধার’, পূজায় মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ইউপি নির্বাচনে জামানত পাঁচগুণ, বাড়ল প্রার্থীদের ব্যয়সীমা

‘যেদিন মনে হবে আর কিছু দেওয়ার নেই, সেদিনই বিদায়’: রোনালদো

নিরাপদ ও টেকসই বিশ্ব গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের সময় দিল ইরান

নতুন ভাড়ার তালিকা ছাড়াই বাসে বাড়তি ভাড়া আদায়, যাত্রীদের সঙ্গে বাগ্বিতণ্ডা

ঢাকার সঙ্গে ইতিবাচক পথে এগোতে চায় দিল্লি, সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার বার্তা

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ১ অক্টোবর, লাগবে যেসব কাগজপত্র

মুগ্ধসহ ১১ জন হত্যা মামলায় ২৬ আসামির চার্জ গঠন পিছিয়েছে

১০

পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১১

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, বাদশাহকে শুভেচ্ছাপত্র

১২

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান: মাহদী আমিন

১৪

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১৫

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

১৬

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার হুঁশিয়ারি ইরানের

১৭

নতুন রাস্তা কেটে নালা, দ্বিগুণ দামে ডাস্টবিন—এলজিইডির প্রকল্পে প্রায় ২১ কোটি টাকার অনিয়ম

১৮

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া বাংলাদেশের

১৯

শ্রীলঙ্কায় গণকবরের সন্ধান, উদ্ধার ৫৭২ কঙ্কাল

২০