স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, নাহিদ রানা ও শামীম হোসেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত খেলোয়াড় বাছাইয়ে তিনটি ভিন্ন দল তাদের দলে ভিড়িয়েছে।

ডায়মন্ড ক্যাটাগরি থেকে দ্বিতীয় দফার বাছাইয়ে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে টিম পাকতিয়া। একই ক্যাটাগরি থেকে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে নানগারহার কসমিক। অন্যদিকে, গোল্ড ক্যাটাগরি থেকে শামীম হোসেনকে দলে নিয়েছে অ্যাকসেল ইউনাইটেড কাবুল।

এবারের খেলোয়াড় বাছাইয়ে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৪৬২ জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। ক্যাটাগরিগুলো হলো—প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং।

এদিকে, বাংলাদেশের সাদা বলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিনসহ আরও কয়েকজন ক্রিকেটার খেলোয়াড় বাছাইয়ে নাম নিবন্ধন করেছিলেন। তবে তাদের কেউই এবার দল পাননি।

নতুন করে সাজানো পাঁচ দলের এপিএল আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে। তবে টুর্নামেন্টের ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পরিবর্তে পুরো প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হতে পারে।

উল্লেখ্য, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ২০১৮ সালে প্রথমবারের মতো এপিএল আয়োজন করে। পাঁচ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত সেই আসরটি মাত্র এক মৌসুম পরই বন্ধ হয়ে যায়।

প্রথম আসরে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম ও শহীদ আফ্রিদির মতো বিশ্বখ্যাত টি-টোয়েন্টি তারকারা অংশ নিয়েছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে বড় ধরনের বিরোধ এবং টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় প্রতিযোগিতাটি বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০