ব্যথা উপশম, চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনা এবং আধুনিক নন-সার্জিক্যাল চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনার কথা জানাচ্ছে রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ লিমিটেড।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যথা ব্যবস্থাপনা ও রিজেনারেটিভ চিকিৎসায় নতুন নতুন পদ্ধতি যুক্ত হয়েছে। এ ধারায় নিজেদের একটি আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে তুলে ধরছে রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর একটি রিজেনারেটিভ সেন্টার, যেখানে অস্ত্রোপচার ছাড়াই ব্যথা ব্যবস্থাপনা, চলাচলের সক্ষমতা উন্নয়ন এবং অটোইমিউন-সম্পর্কিত চিকিৎসাসেবায় গুরুত্ব দেওয়া হয়।



ডা. মঞ্জুর এ খোদা’র পরিচালনায় এটি এশিয়ার প্রথম আইএসও-সার্টিফায়েড যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর রিজেনারেটিভ সেন্টার।

ব্যথার উৎস নির্ণয় ও চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনার লক্ষ্য:
রিজেনারেটিভ চিকিৎসার মূল ধারণা হলো শরীরের স্বাভাবিক মেরামত ও পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করার সম্ভাব্য চিকিৎসাপদ্ধতি নিয়ে কাজ করা। রিজেনেক্স পেইন সলিউশনের উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ব্যথার উপসর্গ সাময়িকভাবে কমানোর পাশাপাশি ব্যথার সম্ভাব্য উৎস শনাক্ত করা এবং রোগীর দৈনন্দিন চলাফেরার সক্ষমতা উন্নত করার ওপর গুরুত্ব দেয়।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এখানে প্রচলিত অস্ত্রোপচারবিহীন পদ্ধতিতে উন্নত রিজেনারেটিভ ও অটোইমিউন-সম্পর্কিত সেবা দেওয়া হচ্ছে।
আধুনিক চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা
দীর্ঘমেয়াদি ব্যথা, জয়েন্টের সমস্যা এবং চলাচলে সীমাবদ্ধতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। উন্নত সফল চিকিৎসা নিশ্চয়তা দেয়ায় ডা. মঞ্জুর এ খোদা’র উপর রোগীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে।

মন্তব্য করুন