স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ পোলার্ড

আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি ও সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড। মাহেলা জয়াবর্ধনেকে সরিয়ে তাঁকে এ দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মাসের শুরুতে জয়াবর্ধনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মুম্বাই ইন্ডিয়ান্স।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। মুম্বাই ইন্ডিয়ান্সের এক বিবৃতিতে তিনি বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য সম্মানের। এই দল আমার জীবন ও ক্যারিয়ারের বিশাল একটি অংশ। দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত মূল্যবান।’

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন পোলার্ড। এ সময়ে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি নিয়েছেন ৬৯ উইকেট। তাঁর সময়ে মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে পাঁচবার আইপিএল শিরোপা জেতে।

২০২২ মৌসুম শেষে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়ে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার সেই দলেরই প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

পোলার্ড বলেন, খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের ঐতিহ্য এবং দলের জার্সি পরার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে বুঝেছেন। খেলোয়াড় ও সহায়ক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দলের ঐতিহ্য এগিয়ে নেওয়া এবং তরুণ প্রতিভাদের বিকাশে ভূমিকা রাখতে চান তিনি। পাশাপাশি সমর্থকদের আনন্দ উদ্‌যাপনের আরও উপলক্ষ উপহার দেওয়ার প্রত্যাশাও জানিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব দেখা গেছে। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করে দলটি। পোলার্ডের নেতৃত্বে আবারও সাফল্যের ধারায় ফিরতে চায় পাঁচবারের চ্যাম্পিয়নরা।

পোলার্ডের নতুন দায়িত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহমালিক নীতা আম্বানি। তিনি বলেন, মাত্র ২২ বছর বয়সে দলে যোগ দেওয়ার পর গত ১৬ বছরে পোলার্ড তাঁদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। খেলোয়াড় হিসেবে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার পাশাপাশি কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা ও খেলা সম্পর্কে গভীর উপলব্ধি ভাগ করে নিয়েছেন তিনি।

প্রধান কোচ হিসেবে পোলার্ডের ওপর আস্থা রেখে নীতা আম্বানি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি নিষ্ঠা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে কাজ করবেন এবং দলকে সাফল্যের নতুন অধ্যায়ে এগিয়ে নেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০