নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন। এ সময় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করবেন, পূজারিদের সঙ্গে কুশলবিনিময় করবেন এবং তাঁদের শুভেচ্ছা জানাবেন। চট্টগ্রামে কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

আজ দুর্গাপূজার মহানবমী। আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা

প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নেওয়া হয়েছে চার স্তরের ব্যবস্থা।

পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন রাখার কথা রয়েছে। সন্ধ্যায় নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে র‌্যাডিসন ব্লুতে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, দুর্গোৎসব উপলক্ষে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে তাঁরা প্রস্তুত রয়েছেন।

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভা

রাজশাহীতে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। দুপুরে নগরীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক সংস্কার, সড়ক বিভাজকে রং করা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জনসভায় রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম রুটে সরাসরি ট্রেন চালু এবং রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হবে।

রংপুরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুর নগরীতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বর্ণিল সাজে সাজানো হয়েছে রংপুর ধর্মসভা মন্দির। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

জেলা প্রশাসক ইসরাত জাহান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর গাড়িবহরের চলাচল নির্বিঘ্ন করতে নজরদারিও বাড়িয়েছে সিটি করপোরেশন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রংপুর ধর্মসভা মন্দিরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০