স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

চার মিনিটে মেসির জোড়া গোল, মায়ামির টানা তৃতীয় জয়

প্লে-অফ সামনে রেখে দারুণ ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির চার মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে শনিবার আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে দলটি। এ জয়ে টানা তৃতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি শিরোপা ধরে রাখার অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেল মায়ামি।

৩৯ বছর বয়সী মেসি এখন মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা। চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা ২৫। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড পেতার মুসা ও ফিলাডেলফিয়ার মিলান ইলোস্কির চেয়ে ছয় গোল এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

গত জুলাইয়ে একই স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল মেসির আর্জেন্টিনা। এবার সেই মাঠেই নিজের নৈপুণ্যে মায়ামিকে জয় এনে দিলেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিটে জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির ঠিক আগে মেসির হেড থেকে বল পেয়ে লুইস সুয়ারেজ প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে বল বাড়িয়ে দেন। সেখান থেকে হেডে গোল করেন বেরতেরামে।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। বেরতেরামের কাছ থেকে বল পেয়ে আটলান্টার রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

এর মাত্র চার মিনিট পর আবারও গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। সুয়ারেজের বাড়ানো বল নিয়ে দ্রুত এগিয়ে যান মেসি। এরপর আটলান্টার ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে পরাস্ত করে গোলরক্ষক লুকাস হয়োসকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।

ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ফাফা পিকো। তবে তাতে হার এড়াতে পারেনি আটলান্টা। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা দলটির প্লে-অফে ওঠার পথ আরও কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে, বুধবারই প্লে-অফ নিশ্চিত করা মায়ামি গত মাসে দায়িত্ব নেওয়া কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে।

আর্জেন্টিনার হয়ে আবেগঘন বিদায়ী ম্যাচ খেলার পর তিন ম্যাচে চারটি গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। এই ম্যাচে একটি গোলে সহায়তা করে এলএএফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে অ্যাসিস্টের তালিকার শীর্ষে উঠেছেন তিনি। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে গোলে সহায়তা করার কীর্তিও গড়েছেন মেসি।

এদিকে, মিনেসোটার কাছে ৩-২ গোলে হেরে গেছে সেন্ট লুইস সিটি। এর মধ্য দিয়ে এমএলএসে দলটির টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডেরও অবসান হয়েছে। একই রেকর্ড রয়েছে কলম্বাস, ডালাস ও ইন্টার মায়ামির।

ম্যাচের শুরুতেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল নাভারো ও দক্ষিণ কোরীয় উইঙ্গার জং সাং-বিনের গোলে এগিয়ে যায় সেন্ট লুইস। তবে ৪৯ মিনিটে আজিয়েল জ্যাকসনের গোলে ব্যবধান কমায় মিনেসোটা। ৬৮ মিনিটে কেলভিন ইয়েবোয়া সমতা ফেরান। এরপর ৮৬ মিনিটে কানাডিয়ান মার্কাস কালদেইরার গোলে জয় নিশ্চিত করে মিনেসোটা।

২০২৩ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে ওঠা নিশ্চিত করেছে সেন্ট লুইস। তবে এমএলএসে টানা অপরাজিত থাকার রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার সুযোগ হারিয়েছে দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ডও ভেঙে গেছে তাদের।

গত ৩ মে অস্টিনের কাছে ২-০ গোলে হারের পর এমএলএসে আর হারেনি সেন্ট লুইস। এরপর ১৩টি জয় ও ছয়টি ড্র নিয়ে এগিয়ে চলেছিল দলটি।

অন্যদিকে, শার্লটের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফিলাডেলফিয়া। এতে তাদের টানা অপরাজিত থাকার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ ম্যাচে। এর আগে টানা আট ম্যাচে জিতেছিল দলটি।

গত ২৪ মে মায়ামির কাছে ৬-৪ গোলে হারের পর থেকে দারুণ ছন্দে রয়েছে ফিলাডেলফিয়া। ওই হারের পর ১২টি জয় ও তিনটি ড্র করেছে তারা। বিশ্বকাপ বিরতির সময় রায়ান রিখটার অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেওয়ার পর সম্ভাব্য ৪৫ পয়েন্টের মধ্যে ৩৯ পয়েন্ট অর্জন করেছে দলটি। শার্লটের বিপক্ষে ঘরের মাঠে ড্র করলেও তাদের অপরাজিত থাকার দৌড় থামেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০