স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

ম্যানইউ কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ মার্টিনেজ, কোচ বদল নিয়ে প্রশ্ন

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের ক্লাব কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত বিনিয়োগ না করা এবং শক্তিশালী স্কোয়াড গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, দলের প্রতিযোগিতায় টিকে থাকতে আরও ভালো খেলোয়াড় দলে আনা প্রয়োজন ছিল। বিশেষ করে ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলেন তিনি।

মার্টিনেজ বলেন, “গত মৌসুমটা আমাদের দারুণ কেটেছিল। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করছি। প্রতিযোগিতায় টিকে থাকতে আরও খেলোয়াড় দলে ভেড়ানো প্রয়োজন। কারণ, অন্য অনেক দলই প্রচুর নতুন খেলোয়াড় নিয়েছে।”

দলবদলে বড় বিনিয়োগের প্রত্যাশা ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “হ্যাঁ, শতভাগ। আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। আমাকে সত্যিটা বলতেই হবে। তবে খেলোয়াড় হিসেবেও আমাদের আরও ভালো করতে হবে। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুত থাকতে শক্তিশালী দল গড়ে তোলা জরুরি।”

অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচ জয়হীন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বেড়েছে।

তবে কোচের পক্ষ নিয়ে মার্টিনেজ বলেন, ক্যারিক তাঁর সাধ্যমতো চেষ্টা করছেন। কিন্তু প্রতিটি মৌসুম আলাদা। আগের মৌসুমের কৌশল আঁকড়ে ধরে থাকলে চলবে না। প্রতিপক্ষ দলগুলো খেলার ধরন বুঝে ফেলায় কৌশলে পরিবর্তন আনা জরুরি।

কোচ বদল নিয়ে প্রশ্নের জবাবে মার্টিনেজ আরও বলেন, “আমরা তো কেবল একের পর এক কোচ বদলাতেই থাকি। কিন্তু অন্য বিষয়গুলোর কী হবে? এর বেশি কিছু বলা ঠিক হবে না।”

তার এই মন্তব্যে ম্যানচেস্টার ইউনাইটেডের দল গঠন, দলবদলে বিনিয়োগ এবং ক্লাব পরিচালনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০