স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, শ্রদ্ধা জানালেন নেইমার-রোনালদিনহোও

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর তাকে শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির বিদায়ে রোনালদিনহো, নেইমার, লুইস সুয়ারেজসহ ফুটবল বিশ্বের অসংখ্য তারকাও আবেগঘন বার্তা দিয়েছেন।

৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে নিজের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ম্যাচে একটি গোল করে জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬-এ।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে উদ্দেশ করে বার্তা দেন রোনালদো। মেসির বিদায়ী আবেগঘন বার্তার জবাবে তিনি লেখেন, ‘লিও, এত বছর নিজের দেশের হয়ে লড়াই করে তুমি এমন এক ইতিহাস তৈরি করেছ, যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা।’

মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ ও ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহোও তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, মেসির এই যাত্রার অংশ হতে পারা তার জন্য অত্যন্ত আনন্দের ছিল। মেসির ফুটবলীয় অবদান ও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবের কথাও তুলে ধরেন তিনি।

বার্সেলোনা ও পিএসজিতে মেসির সঙ্গে খেলা নেইমারও আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘তুমি আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শিখিয়েছ।’

নেইমার আরও বলেন, মেসির বিপক্ষে খেলা যেমন সম্মানের ছিল, তেমনি তার পাশে থেকে ইতিহাসের অংশ হতে পারা ছিল আরও বড় সম্মানের। ফুটবলে মেসির অবদানের জন্য তাকে ধন্যবাদও জানান ব্রাজিলিয়ান তারকা।

মেসির ঘনিষ্ঠ বন্ধু ও ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজও বিশেষ ভিডিও বার্তায় তাকে শুভকামনা জানান। জাতীয় দলের জার্সিতে মেসির অসাধারণ অর্জনের কথা উল্লেখ করে সুয়ারেজ বলেন, দেশের জন্য তিনি যে সম্মান অর্জন করেছেন, তা তার প্রাপ্য।

মেসির বিদায়ে শ্রদ্ধা জানিয়েছে আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবও। বোকা জুনিয়র্স তাকে ‘অধিনায়ক’ হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানিয়েছে। ইন্দেপেন্দিয়েন্তে মেসির যাত্রাকে ‘একটি সুন্দর ভালোবাসার গল্প’ বলে উল্লেখ করেছে। সান লোরেঞ্জোও ফুটবলে তার অবদান, দেশের জার্সির প্রতি ভালোবাসা ও অসংখ্য আনন্দের মুহূর্তের জন্য ধন্যবাদ জানিয়েছে।

মেসির সাবেক ক্লাব বার্সেলোনাও তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করে অভিনন্দন জানিয়েছে। আর্জেন্টিনার হয়ে ২১ বছরের ক্যারিয়ারে মেসি দুটি কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপসহ একাধিক শিরোপা জিতেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

১

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

২

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৩

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৪

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৫

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৬

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৭

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৮

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১০

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১২

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৪

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৫

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৬

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৭

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৯

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

২০