নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬ জন

‘আ. লীগ রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক দল নয়, বরং ‘মাফিয়া গ্যাং’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনাও নেই।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার এ ঘটনায় কাউকে ছাড় দেবে না।

ব্রিফিংয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি এটিকে ‘অত্যন্ত অপ্রত্যাশিত’ ও ‘অস্বস্তিকর’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত দেশটিতে অবস্থান করে শেখ হাসিনাকে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা। এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় অনুযায়ী সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।

ভারত সরকারের প্রতি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধের মাধ্যমে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা দেওয়ার আহ্বান জানান তিনি। একই বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতিও আহ্বান জানান।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এর পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য নেই এবং এটি বৈষম্য সৃষ্টির জন্যও করা হয়নি। দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি।

নতুন বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, এর অর্থ সরকারকে এখনই এককালীন পরিশোধ করতে হবে না। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে এ অর্থ পরিশোধ করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের ‘এয়ারবাস’ থেকেও বিমান কেনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘসূত্রিতার সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, প্রায় দেড় বছর সময় পাওয়া সত্ত্বেও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে বর্তমান সরকার জনগণের সাময়িক সংকট কমাতে দ্রুত চীনের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন জরুরি পদক্ষেপ নিচ্ছে।

সম্ভাব্য দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ পরিস্থিতির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তবে বর্তমানে দেশে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় খাদ্যের সর্বোচ্চ মজুদ রয়েছে বলে জানান। সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

১

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

২

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৩

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৪

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৫

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৬

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৭

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৮

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১০

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১২

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৪

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৫

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৬

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৭

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৯

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

২০