নিজস্ব প্রতিবেদক
১২ অগাস্ট ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবর গুজব: তথ্যমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ‘সম্পূর্ণ গুজব’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের বিষয়ে জানতে চাইলে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ওপর থেকে নাকি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি গুজব ছড়িয়েছে। তবে এ ধরনের কোনো গুজব এখন পর্যন্ত সরকারের কানে আসেনি।’

এ ধরনের গুজব ছড়ানোর ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে গুজব সরকারের কানে আসেনি, সেটিকে আপাতত আমলে নিতে চান না তারা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আশাবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে জানিয়েছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘ভারতের রাষ্ট্রদূত আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে বলেছেন—দুই দেশের এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা যাবে না। এ কথা বলেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন। আমরা অধীর আগ্রহে ইতিবাচক ফলাফলের জন্য অপেক্ষা করছি।’

তরুণরাই নতুন সভ্যতার চালিকাশক্তি

অনুষ্ঠানে দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজকে নতুন সভ্যতার মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবসহ নতুন প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেওয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানবসভ্যতার জন্য যেমন বড় আশীর্বাদ, তেমনি এটি নতুন ধরনের চ্যালেঞ্জও তৈরি করছে। প্রযুক্তি ও জ্ঞানের পরিবর্তন এত দ্রুত ঘটছে যে ভবিষ্যতের পরিস্থিতি কী দাঁড়াবে, তা আগেভাগে অনুমান করা কঠিন।

তরুণদের সক্ষমতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নতুন বাস্তবতার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তরুণদের সক্ষমতার ওপর সরকারের আস্থা রয়েছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে।

‘২০২৬—ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’ প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি অতিথি, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

১

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

২

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৩

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৪

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৫

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৬

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৭

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৮

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৯

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১০

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১১

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১২

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৩

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৪

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৫

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৬

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৭

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৮

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

২০