স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

ওয়ানডে অধিনায়কত্ব হারালেন মিরাজ, টাইগারদের নতুন নেতা লিটন দাস

সাদা বলের দুই ফরম্যাটেই এখন নেতৃত্ব দেবেন লিটন; সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়, টেস্টে থাকছেন নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।

এর আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাস এখন থেকে বাংলাদেশকে সাদা বলের দুই ফরম্যাটেই নেতৃত্ব দেবেন। অন্যদিকে ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। তবে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভা শেষে সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তামিম ইকবাল বলেন, “আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।”

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের হারের পর তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এরপর থেকেই গুঞ্জন ছিল, ওয়ানডে নেতৃত্বে পরিবর্তন আসতে পারে। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো। মিরাজের কাছ থেকে দায়িত্ব নিয়ে এখন ওয়ানডে দলের নেতৃত্বের ভার পেলেন লিটন দাস।

লিটন দাস এর আগে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে নতুন দায়িত্বের মাধ্যমে বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে তার নেতৃত্বের পরিধি আরও বাড়ল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

১

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

২

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৪

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৫

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৬

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৭

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

৯

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১০

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১১

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১২

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৩

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৪

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৫

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৬

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৭

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৮

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

১৯

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, হরমুজ প্রণালিতে বাড়ছে উত্তেজনা

২০