নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদান দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে অনুদান প্রদান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ। সংগঠনের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের হাতে।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য পরিচালিত কেন্দ্রীয় ত্রাণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এই অনুদান প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে সংগঠনের শীর্ষ নেতারা বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সংগঠনের বিভিন্ন ইউনিট ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ করছে এবং কেন্দ্রীয় ত্রাণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, দফতর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, সহ-দফতর সম্পাদক গাজী নাজিমুদ্দিন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী আলামিন আল ইহসান, সদস্য হাফেজ সালাহউদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা দেশের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের প্রতি বন্যাকবলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক সহযোগিতার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।

মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করে নেতারা জানান, বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

১

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

২

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৩

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৪

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৫

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৬

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৭

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৮

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

৯

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১০

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১১

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১২

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৩

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৪

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৫

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৬

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৭

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

১৮

আফগানিস্তান প্রিমিয়ার লিগে ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব-লিটন, তালিকায় ১৯ বাংলাদেশি

১৯

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

২০