স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

বিশ্বকাপ ফাইনাল ঘিরে ঢাকায় জমজমাট আয়োজন, মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশও। আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনাল উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজন করা হয়েছে বিশেষ লাইভ স্ক্রিনিংজমকালো কনসার্ট। দর্শকদের বাড়তি আনন্দ দিতে একাধিক মঞ্চে পারফর্ম করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান

রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর বনানীর পূজা মাঠে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বড় পর্দায় উপভোগ করার পাশাপাশি থাকবে লাইভ মিউজিক পারফরম্যান্স। এ আয়োজনে সঞ্জয় দেবের সঙ্গে মঞ্চে থাকবেন ডিজে তৃষাডিজে রিশাদ

সম্প্রতি কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। এরপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ ফ্যানফেস্টেও অংশ নেন তিনি। সেই বিশ্বকাপ সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের মাতাতে এসেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সঞ্জয় দেব ইতোমধ্যে ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। ঢাকার অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে পরবর্তী কনসার্টে অংশ নিতে রওনা দেবেন।

অন্যদিকে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছে ‘ফাইনাল কিকঅফ’ নামে আরেকটি বিশেষ অনুষ্ঠান। এখানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। এছাড়া মঞ্চে থাকবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (১৯ জুলাই) রাত থেকে শুরু হয়ে ২০ জুলাই সকাল পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। ফুটবল ও সংগীত—দুইয়ের সমন্বয়ে বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

হরমুজ প্রণালি খুলতে বুধবারের মধ্যেই সমঝোতার আশাবাদ যুক্তরাষ্ট্রের, তেলের বাজারে স্বস্তির প্রত্যাশা

১০

‘জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার ও গণতন্ত্রের এক ঐতিহাসিক অধ্যায়’—ড. মুহাম্মদ ইউনূস

১১

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়, ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

১৩

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১৪

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

১৫

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

১৬

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

১৭

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

২০