স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

ইয়ামালের সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি, বললেন ‘এটা সত্যিই অবিশ্বাস্য’

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে আলোচনার কেন্দ্রে এখন লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। প্রায় দুই দশক আগে শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি—এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবির দুই চরিত্রই এবার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি প্রতিপক্ষ, যা মেসির কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছে।

শুক্রবার নিউইয়র্কে এক ক্রীড়া অনুষ্ঠানে এনএফএল কিংবদন্তি টম ব্র্যাডির সঙ্গে আলাপকালে মেসি বলেন, “লামিন যখন শিশু ছিল, তখন তোলা একটি ছবির পর এখন আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছি। বিষয়টি সত্যিই অবিশ্বাস্য।”

প্রায় ২০ বছর আগে একটি দাতব্য প্রচারণার অংশ হিসেবে আলোকচিত্রী হোয়ান মনফোর্ট ছবিটি তুলেছিলেন। তখন মেসির বয়স ছিল ২০ বছর, আর ইয়ামাল ছিলেন একেবারেই শিশু। সেই স্মরণীয় মুহূর্তের দুই চরিত্র এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বী।

মেসি তরুণ স্প্যানিশ তারকা ইয়ামালের ভূয়সী প্রশংসাও করেন। বার্সেলোনার সাবেক অধিনায়ক বলেন, একই ক্লাবের হয়ে ইয়ামালের উত্থান তিনি নিবিড়ভাবে অনুসরণ করেছেন।

তার ভাষায়, “লামিন অসাধারণ একজন ফুটবলার। সে এমন একটি ক্লাবের হয়ে খেলছে, যাকে আমি খুব ভালোবাসি। তার সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে। তবে ফাইনালে আমরা চেষ্টা করব, যেন সে সেটা করতে না পারে।”

বিশ্বকাপের ফাইনালে দুজনের সামনেই রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। মেসি অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে অনন্য রেকর্ড গড়তে পারেন। অন্যদিকে ইয়ামাল শিরোপা জিতলে বিশ্বকাপ ফাইনালে জয়ী সর্বকনিষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে ইতিহাসে নাম লেখাবেন।

ম্যাচ নিয়ে মেসি বলেন, “আমরা একটি ভালো ম্যাচ উপহার দিতে চাই। তবে আশা করি, ইয়ামাল এবং তার দল যেন নিজেদের সেরাটা দেখাতে না পারে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনে হারের পর ট্রাম্পের ওপর চাপ, প্রশাসনে রদবদলের দাবি রিপাবলিকানদের

১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই, বাড়বে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা

২

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরে জেটি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

৩

ধর্মীয় সম্প্রীতি ও বিশ্বাসের অধিকার রক্ষায় FoRB Forum-এর নতুন কমিটি

৪

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সাধারণ ছুটিসহ সরকারের নানা কর্মসূচি ঘোষণা

৫

‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—ফেসবুকে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট

৬

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের প্রথম সভা শুরু

৭

নতুন সিনেমা ‘আবার দেখা হলো’, ফের জুটি চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি

৮

মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প

৯

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১০

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণও পেল ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প

১১

আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম

১২

৭ নভেম্বর উপলক্ষে ১০ টাকার স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

১৩

সংবিধান সংশোধন নিয়ে বিশেষ কমিটির বৈঠকে ইব্রাহীম নিরব, তুলে ধরলেন জুলাই যোদ্ধাদের সুরক্ষাসহ একাধিক প্রস্তাব

১৪

পশুখাদ্য সরবরাহে সিন্ডিকেট! আসল ঘটনা উদঘাটন

১৫

কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

১৬

এক মাস দুই দিন পর কারামুক্ত মেজর (অব.) আখতারুজ্জামান

১৭

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনায় বিপাশা হায়াত

১৮

পর্দায় আসছে জসীমউদ্দীনের কালজয়ী সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’, শেষ ৭০ শতাংশ শুটিং

১৯

আজ জেলহত্যা দিবস: কারাগারে নির্মম হত্যার শিকার জাতীয় চার নেতা

২০