আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

‘পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানাতে চেয়েছিল তৃণমূল’: শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, রাজ্যের আগের বাম ও তৃণমূল সরকার সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতিকে দমন করার চেষ্টা করেছে। তার দাবি, বাম আমলে ধর্মকে ‘আফিম’ হিসেবে দেখা হতো এবং তৃণমূলের শাসনে বাংলাকে ‘বৃহত্তর বাংলাদেশ’ বানানোর চেষ্টা করা হয়েছে।

শনিবার কলকাতার কেষ্টপুরে একটি গণেশ পূজা মণ্ডপের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব মন্তব্য করেন শুভেন্দু।

তিনি বলেন, গত ৪৯ বছর ধরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিচয় নষ্ট করার চেষ্টা হয়েছে। এর মধ্যে ৩৪ বছর বামফ্রন্ট এবং পরবর্তী ১৫ বছর তৃণমূল ক্ষমতায় ছিল বলে উল্লেখ করেন তিনি।

শুভেন্দুর ভাষ্য, বাম আমলে পূজা মণ্ডপের বাইরে কার্ল মার্কস ও ভ্লাদিমির লেনিনের বই পাওয়া গেলেও স্বামী বিবেকানন্দ বা লোকনাথ বাবার বই পাওয়া যেত না। এমনকি হনুমান চালিশা বা ভগবদ্গীতার মতো ধর্মীয় গ্রন্থও সেখানে দেখা যেত না বলে দাবি করেন তিনি।

তৃণমূল সরকারের সমালোচনা করে শুভেন্দু অভিযোগ করেন, তাদের শাসনামলের শেষদিকে বাংলাকে ‘জামাতি’ করার চেষ্টা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি দুর্গাপূজার বিসর্জনের দিন পরিবর্তন এবং মহরমের প্রসঙ্গও তুলে ধরেন।

তিনি বলেন, পঞ্জিকা অনুযায়ী ধর্মীয় রীতি-নীতি পালনের পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে বাংলার ঐতিহ্য ও পরম্পরা ধীরে ধীরে বদলে দেওয়ার চেষ্টা হয়েছিল।

এ সময় সাবেক এক রাজ্য মন্ত্রীরও সমালোচনা করেন শুভেন্দু। পিতৃপক্ষের সময়ে দুর্গাপূজার উদ্বোধনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সনাতনী রীতি অনুযায়ী দুর্গাপূজার উদ্বোধন মাতৃপক্ষেই হওয়া উচিত। মহাষ্টমীর সময় ‘পূর্ণ শুদ্ধতা’ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০