আন্তর্জাতিক ডেস্ক
১৮ অগাস্ট ২০২৬, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালতের এই আদেশের কথা জানিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দীর্ঘদিন ধরে ইমরান খানকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান খান। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগও অস্বীকার করেছেন।

ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সুপ্রিম কোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

কারাগারে থাকার সময় ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে তার পরিবার। গত বছর তার দুই ছেলেও বাবার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে থাকার সময় তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত স্বস্তিদায়ক সিদ্ধান্ত। তার মতে, আরও আগে হাসপাতালে নেওয়া হলে ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি নাও হতে পারত।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখা উচিত।

২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার, বেআইনি বিয়ে ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা হয়। এসব মামলার কয়েকটিতে সাজা স্থগিত বা বাতিল হয়েছে, আবার কিছু মামলার আপিল এখনো বিচারাধীন।

ইমরানের সমর্থকদের অভিযোগ, তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তানের কর্তৃপক্ষ বলে আসছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।

ইমরান খান কারাগারে থাকলেও পাকিস্তানের রাজনীতিতে তার প্রভাব এখনো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তার নেতৃত্বাধীন পিটিআই ২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেছিল। পরবর্তী সময়ে ক্ষমতা হারালেও দলটির বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য জনসমর্থন রয়েছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে পিটিআইকে নির্বাচনী প্রতীক ব্যবহারের সুযোগ দেওয়া হয়নি। ফলে দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে ইমরান খানের শারীরিক অবস্থার পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হেডলাইন: ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০