স্পোর্টস ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৬ জন

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ, গিয়ে দেখলেন অন্য বর-কনে

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার একটি ক্যাথেড্রালের সামনে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। হাতে ক্যামেরা ও মুঠোফোন নিয়ে প্রিয় তারকার বিয়ের মুহূর্ত দেখার অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত রোনালদো-জর্জিনার বদলে সেখানে দেখা মিলল সম্পূর্ণ অন্য এক বর-কনের।

স্থানীয় সময় শনিবার বিকেলে মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেন কৌতূহলী মানুষ। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার সম্ভাব্য বিয়ের তারিখ ও স্থান নিয়ে খবর প্রকাশের পরই সেখানে মানুষের ঢল নামে।

তবে অপেক্ষার শেষটা ছিল বেশ চমকপ্রদ। সেদিন ওই ক্যাথেড্রালেই বিয়ে করেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। নিকোল ক্যাথেড্রালে প্রবেশ করার সময় রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়িয়ে ছিলেন। কনেকে দেখার পরই উপস্থিতদের ভুল ভাঙে।

রোনালদোর বদলে নিকোল-ফাবিও

পরে বিষয়টি নিশ্চিত করে ফুনশাল ক্যাথেড্রাল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে দেওয়া এক পোস্টে তারা জানায়, রোনালদোকে ঘিরে ছড়িয়ে পড়া গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটক জড়ো হয়েছিলেন।

আরেকটি পোস্টে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, এমন পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। বিপুল মানুষের ভিড়ের কারণে নিকোলের ক্যাথেড্রালে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।

যেভাবে ছড়াল রোনালদোর বিয়ের গুঞ্জন

রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জনের সূত্র হিসেবে সামনে আসে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়, শনিবার মাদেইরায় বিয়ে করতে যাচ্ছেন রোনালদো ও জর্জিনা।

প্রতিবেদনে সম্ভাব্য বিয়ের তারিখ ও স্থান ছাড়াও অনুষ্ঠানের সময়, ফুনশালের স্যাভয় প্যালেসে আয়োজন এবং সম্ভাব্য অতিথিদের তালিকা নিয়েও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। পরে আরও কয়েকটি গণমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়।

কিন্তু শেষ পর্যন্ত রোনালদো ও জর্জিনার কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি।

গুঞ্জন উড়িয়ে দিল পরিবার

রোনালদোর পরিবারের পক্ষ থেকেও বিয়ের গুঞ্জনটি উড়িয়ে দেওয়া হয়। তাঁর বোন এলমা আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন, রোনালদো নিজেই যখন বিয়ের ঘোষণা দেননি, তখন কেন ধরে নেওয়া হচ্ছে যে তিনি বিয়ে করতে যাচ্ছেন।

রোনালদোও বিষয়টি নিয়ে মজা করেছেন। মাদেইরার একটি সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম পোস্টে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে হাসির ইমোজি দেন আল নাসর তারকা।

জর্জিনাও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে সাধারণ পোশাকে দেখা যায়। এতেও স্পষ্ট হয়, সেদিন তাঁদের বিয়ের কোনো আয়োজন ছিল না।

বিয়ে অবশ্যই করবেন, তবে কবে?

রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা রয়েছে। গত বছরের আগস্টে তাঁদের বাগ্‌দানও হয়। তবে কবে বিয়ে করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা।

রোনালদোর বিয়ের গুঞ্জন সত্যি না হলেও এর কারণে নিকোল ও ফাবিওর বিয়েটি হয়ে ওঠে ব্যতিক্রমী। তাঁদের বিয়েতে স্বজন ও অতিথিদের পাশাপাশি যোগ হয়েছিল রোনালদোর বিয়ে দেখতে আসা শত শত অপরিচিত মানুষ।

এক অতিথি স্থানীয় সংবাদমাধ্যম দিয়ারিও দে নতিসিয়াস দা মাদেইরা-কে মজা করে বলেন, ‘আমাদের তো মনে হচ্ছে আমরা তারকা হয়ে গেছি।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০