স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, বিজয় শোভাযাত্রায় মাদ্রিদে জনসমুদ্র

বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে সোমবার দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। রাজকীয় সংবর্ধনা, লাখো সমর্থকের উচ্ছ্বাস এবং বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নেয় পুরো স্পেন।

২৬ সদস্যের চ্যাম্পিয়ন দলটি দেশে ফিরেই প্রথমে স্পেনের রাজপরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সাক্ষাতের পর খোলা ছাদযুক্ত বাসে রাজধানী মাদ্রিদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বকাপজয়ী দল।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চ্যাম্পিয়নদের একনজর দেখতে রাজধানীর রাস্তায় প্রায় ২০ লাখ সমর্থকের সমাগম ঘটে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছ থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রা শেষ হয় ঐতিহ্যবাহী সিবেলেস চত্বরে, যেখানে খেলোয়াড়দের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে সমর্থকদের উদ্দেশে বলেন, “স্পেনকে ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য এবং এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের দলে ২৬ জন অসাধারণ মানুষ রয়েছে, যারা বিশ্বের সেরা ফুটবলারও। তাদের কোচ হতে পারা আমার জন্য গর্বের। আমরা একসঙ্গে থাকলে আরও শক্তিশালী। স্পেন দীর্ঘজীবী হোক।”

রোববারের বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে স্পেন। ২০১০ সালের পর এটি দেশটির দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপ জয়ের পর স্পেনকে অভিনন্দন জানান যৌথ আয়োজক দেশগুলোর শীর্ষ নেতারাও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শুভেচ্ছা বার্তা পাঠান বিশ্বচ্যাম্পিয়নদের।

ফাইনালের শেষ বাঁশি বাজতেই রাজধানী মাদ্রিদজুড়ে শুরু হয় উৎসব। হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন, জাতীয় পতাকা ও দলের জার্সি পরে গান, নাচ, আতশবাজি এবং উল্লাসে মেতে ওঠেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর উৎসবমুখর হয়ে ওঠে এবং অনেকেই সোমবার ভোর পর্যন্ত বিজয় উদযাপন চালিয়ে যান।

১৯ বছর বয়সী সমর্থক ভিক্টর আলভারেজ বলেন, “আমি ভীষণ আনন্দিত। মাত্র তিন-চার ঘণ্টা ঘুমিয়েছি। কিন্তু দলের জন্য এটুকু করতেই পারি।”

২০২৩ সালে নারী বিশ্বকাপ জয়ের পর এবার পুরুষদের বিশ্বকাপও জিতে নতুন ইতিহাস গড়েছে স্পেন। একই সময়ে নারী ও পুরুষ—উভয় বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বিশ্বের প্রথম দেশ এখন স্পেন।

তবে আনন্দ-উৎসবের মধ্যেই নেমে আসে শোকের ছায়া। রাজধানীর উত্তর-পশ্চিমাঞ্চলের সালামাঙ্কায় বিজয় উদযাপনের সময় একটি ঝরনার কাঠামো ভেঙে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

দল দেশে ফেরার আগেই বিমানবন্দর ও সিবেলেস চত্বরে ভিড় জমান অসংখ্য সমর্থক। প্রচণ্ড গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা, শুধু একবার বিশ্বচ্যাম্পিয়নদের দেখার আশায়। বিশ্বকাপ জয়ের এই উৎসব স্পেনের ফুটবল ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০