নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধীরা এক মঞ্চে উঠতে পারে: গয়েশ্বর

বর্তমান সরকারকে ব্যর্থ করতে বিভিন্ন দল ও মতের লোকজন সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানে সরকারবিরোধীরা দৃশ্যমান না হলেও নিকট ভবিষ্যতে তারা প্রকাশ্যে আসার চেষ্টা করতে পারে। এমনকি পরস্পরবিরোধী দল ও ব্যক্তিরাও বিদেশি শক্তির ইশারায় সরকারবিরোধী ষড়যন্ত্রে এক মঞ্চে উঠতে পারে।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গণে ঢাকা-৩ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। ভবিষ্যতে তারা প্রকাশ্যে এসে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। এ সময় ঢাকা-৩ আসনের অন্তর্ভুক্ত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০