নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৫১

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৫১ শিশু।

রোববার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৯৩ শিশুর এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১৩ জন নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। এছাড়া ৯৩৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১,০৫১ জন

একই সময়ে ৮৮৮ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৯৯২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে পরীক্ষায় ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ১ লাখ ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের

দুই-তিন দিনের মধ্যেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ: জ্বালানিমন্ত্রী

কার্টার থেকে ট্রাম্প— কেন বারবার ইরানকে বুঝতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র?

ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন প্রবীণ নেতা গোলাম রব্বানী

‘নাহিদ-আসিফদের ডকুমেন্টারিতে দেখানো উচিত ছিল’: বিতর্কিত ভিডিও নিয়ে শামারুহ মির্জার মন্তব্য

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার সর্বোচ্চ শাস্তি চাইল রাষ্ট্রপক্ষ, ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শুরু

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, রাতেই বাড়ছে গ্যাস সরবরাহ

‘মোদি সরকার দুর্বল হয়েছে, দাবি মানা না হলে আরও বড় আন্দোলন’: সোনাম ওয়াংচুকের সতর্কবার্তা

‘ম্যাডাম যুবলীগ’ যুথি: পদবাণিজ্য, ক্ষমতার অপব্যবহার ও বিতর্কের দীর্ঘ অভিযোগ

রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃতি’র অভিযোগ, ওয়াকআউট করলেন আখতার হোসেনরা

১০

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানে ৬ হত্যাকাণ্ড: হাছান মাহমুদ-নওফেল-ফজলে করিমসহ ২২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১১

‘অহেতুক ইস্যুতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে’—প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

‘ষড়যন্ত্রকারীরা আপনার চারপাশেই’—প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন অলি আহমদ

১৩

‘দেশে আসুন, দেখা হবে রাজপথে’—শেখ হাসিনার উদ্দেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বার্তা

১৪

‘আরেকটি বিপ্লব আসন্ন, প্রস্তুত থাকুন’—দেশবাসীর প্রতি আহ্বান জামায়াত আমির শফিকুর রহমানের

১৫

হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টা: এক দফা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদলের শেষ অধ্যায়

১৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০; ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন

১৭

‘জুলাই জাদুঘর নির্মাণ ছিল যুদ্ধের মতো কঠিন’, স্মৃতিচারণে মোস্তফা সরয়ার ফারুকী

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ, গ্রেপ্তার এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর

১৯

৭ হাজার মুক্তার রাজকীয় গাউনে মুগ্ধ করলেন ঐশ্বরিয়া, কান ২০২৬-এর অদেখা লুক ভাইরাল

২০