অনলাইন ডেস্ক
২৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

আর্জেন্টিনার জয়, মেসির প্রশংসায় যা বলছেন তারকারা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এর মধ্যদিয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল দলটি। আর তাদের এই অর্জনের আনন্দে মেতেছে গোটা বিশ্বের আর্জেন্টিনা প্রেমীরা। সবার মতো ‘মেসি ম্যাজিক’-এর উচ্ছ্বাসে ভাসছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে প্রিয় দলের জয় এবং এককভাবে মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে উল্লাস প্রকাশ করেছেন তারা।

খেলার মাঠে আর্জেন্টিনার পুরো জয়টিই সম্পূর্ণ মেসি-কেন্দ্রিক হওয়ায় শোবিজ তারকাদের পোস্টেও ছিল শুধু এই মহাতারকার বন্দনা। সংগীতশিল্পী কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ‘ইয়েস, আর্জেন্টিনা ভামোস।’ মেসি বন্দনায় মেতে ছবিটি তুলেছেন টেলিভিশনের স্ক্রিনকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে, যেখানে লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজ মাঠের ভেতরে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।

অন্যদিকে, জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুন মেসির পারফরম্যান্স নিয়ে লিখেছেন, একসময় ৫ গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার লড়াই হতো, আর মেসি প্রথম দুই ম্যাচেই ৫ গোল করে বসে আছেন, তাও আবার একটি পেনাল্টি মিস করে। তিনি এই বিষয়টিকে ফুটবলের ‘জমিদারী ব্যাপার স্যাপার’ বলে আখ্যা দিয়েছেন।

খেলার মাঠে মেসির সর্বজনীন জনপ্রিয়তার বিষয়টিও উঠে এসেছে তারকাদের পোস্টে। নির্মাতা কাজল আরেফিন অমি তার পোস্টে লিখেছেন, দল যার যার হলেও মেসি সবার। সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে পুনরায় অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন। আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! ৩ বার পড়ো মেসি, মেসি, মেসি!।

এছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা গায়ে আর্জেন্টিনার জার্সি জড়ানো ও কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।

অভিনেত্রী জাকিয়া বারী মম সরাসরি লিওনেল মেসির সঙ্গে তোলা নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুড উইন নাই। অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে।

এছাড়া চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি গায়ে আর্জেন্টিনার জার্সি জড়িয়ে খেলা দেখার প্রস্তুতির ছবি দিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কর্মকর্তার হাতে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, আইসিটি বিভাগে ক্ষমতার কেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জবি বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু, আহ্বায়ক দিদার, সদস্য সচিব রাতুল

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার, ‘হুমকি নয়, গ্রাহকদের জবাব দিন’

ইরানের প্রেসিডেন্টের ‘পদত্যাগ’ গুঞ্জন উড়িয়ে দিল তেহরান, ‘মিথ্যা’ বলছে প্রেসিডেন্টের দপ্তর

জনপ্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জবিতে ছাত্রদল-জকসু-ছাত্রশক্তির সংঘর্ষ, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

‘আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিক বেড়েছে’: আজহারীর অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

সৌদি যুবরাজের কূটনৈতিক উদ্যোগে ইরানে নতুন হামলা স্থগিত ট্রাম্পের, আলোচনার সম্ভাবনা জোরালো

১০

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা: নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও সাইবার পেট্রোলিং জোরদার

১১

বন্যাদুর্গত চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ৯ আগস্ট: ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি

১২

শতাধিক প্রাণহানির মধ্যেও ‘মার্চ টু ঢাকা’র প্রস্তুতি: রাজধানীমুখী জনস্রোতে আন্দোলনের চূড়ান্ত অধ্যায়

১৩

গ্রিসে দাবানল নেভানোর অভিযানে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ ক্রু সদস্য

১৪

‘৫ আগস্ট ঘিরে নাশকতার সক্ষমতা নেই আ. লীগের’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১৫

‘চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু থাকবে’, ঢাকায় রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অঙ্গীকার

১৬

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে চার্জগঠন, দুর্নীতি মামলায় বিচার শুরু

১৭

অভ্যুত্থানের পর প্রথমবার বিদেশি প্রতিনিধির সঙ্গে সু চির সাক্ষাৎ, স্বাস্থ্য নিয়েও বাড়ছে নজর

১৮

অবশেষে বিয়ের পিঁড়িতে রোনালদো-জর্জিনা, মাদেইরায় বসছে জমকালো আয়োজন

১৯

হরমুজ ইস্যুতে আজ থেকেই নতুন দফার আলোচনা, ইরানের বিরুদ্ধে হামলা আপাতত স্থগিত: ট্রাম্প

২০