আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৯ জন

ইরানি তেল কেনায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান থেকে বিপুল পরিমাণ তেল কেনার অভিযোগে চীনের একটি বড় তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফা আলোচনার প্রস্তুতির মধ্যেই এ পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট চীনের হেংলি পেট্রোকেমিক্যাল (ডালিয়ান) রিফাইনারিকে লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাষ্ট্রের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের অন্যতম বড় ক্রেতা হিসেবে কাজ করছে।

এছাড়া ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’—অর্থাৎ গোপনে তেল পরিবহনে জড়িত প্রায় ৪০টি জাহাজ ও শিপিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল।

বিশ্লেষকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞা ইরানের তেল বাণিজ্যে কিছুটা চাপ তৈরি করলেও চীন এখনো দেশটির সবচেয়ে বড় ক্রেতা। বিভিন্ন তথ্য অনুযায়ী, ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই চীনের বাজারে যাচ্ছে।মার্কিন নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয় এবং তাদের সঙ্গে আমেরিকানদের ব্যবসা নিষিদ্ধ করা হয়। এর প্রভাবে কিছু বড় চীনা রিফাইনারি ইরানি তেল আমদানি কমাতে পারে, তবে ছোট স্বাধীন রিফাইনারিগুলো তুলনামূলক কম প্রভাবিত হতে পারে।বিশেষজ্ঞরা মনে করছেন, চীনা ব্যাংকগুলোর ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইরানের তেল বাণিজ্যে আরও বড় প্রভাব পড়তে পারে, কারণ এসব ব্যাংকই লেনদেনের মূল মাধ্যম হিসেবে কাজ করে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের তেল রপ্তানির সঙ্গে জড়িত জাহাজ, মধ্যস্থতাকারী ও ক্রেতাদের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তিন বাসে আগুন, যাত্রাবাড়ীতে পরপর ৪ ককটেল বিস্ফোরণ

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ট্রাম্পের বৈঠকের তালিকায় নেই নেতানিয়াহু, অনিশ্চিত সাক্ষাৎ

আসিয়ান কাপে বড় কিছুর প্রত্যাশা জামালের, লক্ষ্য পরের রাউন্ড

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা? রহস্য উদঘাটনের দাবি পুলিশের, দুপুরে সংবাদ সম্মেলন

ঢাকাজুড়ে কড়া নজরদারি, চেকপোস্টে সন্দেহজনক যানবাহনে তল্লাশি

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্মসূচিতে ঠাসা তারেক রহমানের নিউইয়র্ক সফর

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে নেই নির্দেশনা

১০

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়ালেন ট্রাম্প

১১

‘বাইরের কেউ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঠিক করে দিতে পারে না’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

তিতাসের ২৮ নম্বর কূপে মিলবে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

১৩

গণভোটের রায় না মানলে এক দফার আন্দোলন’: মামুনুল হক

১৪

‘জাতির প্রয়োজনে আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে’: শফিকুর রহমান

১৫

টিসিবি কার্ড থেকে বাদ ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগী

১৬

‘মানুষ যে ধরনের আইন চায়, সরকার সে ধরনের আইনই করবে’: আইনমন্ত্রী

১৭

‘শারীরিক ও মানসিক—সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’: ঈশা রিখী

১৮

‘ছট মাইয়া’র গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, জানালেন তামান্না

১৯

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

২০